রংপুর নগরীর মাছুয়াপাড়ায় (দাসপাড়া) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অল্প সময়ের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
রোববার দুপুরে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমি আজকে তাদের বাসায় এসে যতটুকু বুঝতে পারলাম, মাদকাসক্ত হয়ে সবসময় এই বাসার গার্ডিয়ান, আমাদের প্রিয় স্যার গণপতি চক্রবর্তীকে হয়তো ডিস্টার্ব করত। এজন্য হয়তো উনি বাধা দিতে গিয়েছিলেন। সেই কারণ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে