পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন ছড়ায়, ইউরোপের দেশ লিচেনস্টাইনের এক রাজপরিবারের তরুণীর সঙ্গে নাকি তার বিয়ে ঠিক হয়েছে।
এমনকি বিলাওয়ালের বাবা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নাকি পরিবারের লোকজনকে নিয়ে সেখানে গিয়ে চলতি বছরের শেষের দিকে বিয়ের দিনক্ষণ ঠিক করে এসেছেন।
তবে এই গুঞ্জনকে পুরোটাই ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিলাওয়ালের দল পিপিপি। বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দেন, বিলাওয়ালের আংটি বদল বা বিয়ের খবরের কোনো সত্যতা নেই। বিলাওয়াল বা তার পরিবারের পক্ষ থেকেও এমন কোনো কথা বলা হয়নি