রাজনীতি

গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখতে হবে:পরওয়ার

  admin ৩০ অগাস্ট ২০২৬ , ৬:৩৪ পিএম প্রিন্ট সংস্করণ

গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুমের শিকার হয়েছেন, তাদের স্বার্থে গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখতে হবে। অর্ডিন্যান্স বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিয়ে সরকার আবারও গুম করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।